1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জের হরিরামপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযানসমূহের সারসংক্ষেপ (২৩ জানুয়ারি ২০২৬ থেকে ২৯ জানুয়ারি ২০২৬): সারাদেশে আটক ৫০৪ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস  এর সফল সমাপ্তি আখাউড়ায় ২ বছর আগে মৃত ব্যক্তি মারামারি মামলার আসামী  গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫ বরিশালের মুলাদিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার  ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-কার্তুজ-ককটেল উদ্ধার  ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান নাটোর-২ আসনে বিএনপি ও জামায়াতের শক্ত লড়াই  লক্ষ্মীপুর-২ আসনে আবুল খায়ের ভূঁইয়া ভোটারদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়

ব্রাহ্মনবাড়িয়ায় কসবায় মহসিন হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মনবাড়িয়ায় কসবা উপজেলার কুটি ইউপির রাণিয়ারা গ্রামের মো:মহসিনকে হত্যা মামলার  আসামিদের  গ্রেঠতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে  নিহতর পরিবার ও গ্রামবাসী। আজ ২ জানুয়ারি  বৃহম্পতিবার দুপুরে নিহতর পরিবার ও গ্রামবাসীর  আয়োজনে রাণিয়ারা তুলাতলা বাজার চত্বরে সড়কের এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মহসিন  হত্যার আসামী ও পরিকল্পনাকারীদের  গ্রেফতারসহ  দ্রুত ফাঁসির কার্যকরের দাবি জানান। কোনোভাবে তারা যেন আইনের ফাঁকফোকড় দিয়ে প্রধান আসামী  জামিন না পায় তারও দাবি জানান তারা।আব্দুল সাওারের সভাপতিত্বে  মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের  বাবা আয়েত আলী,স্ত্রী জুলেখা বেগম তাজুল ইসলাম,সোহরাব হোসেন,নুরুল ইসলাম,হাবিব মিয়া প্রমুখ।

উল্লেখ্য, ১৬ ডিসেম্বর রাত সাড়ে আটটায় মহসিন  বাড়ি থেকে বের হলেও আর বাড়ি ফিরেনি। একটি মোবাইল বিক্রির চার হাজার  টাকাকে কেন্দ্র করে  একই গ্রামের রাসেল ও রিপনগংরা গলায় ওড়না পিচিয়ে মহসিনকে হত্যা করে।   হত্যার ১১ দিনের মাথায় গ্রেফতারকৃত রাসেলের কথামতে গ্রামের মধ্য পাড়ায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে অর্ধগলিত  মহসিনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আয়েত আলীর  বাদী হয়ে কসবা থানায় একটি হত্যা মামলা করে।

অপর আসামীদেরকে  গ্রেফতারে কসবা  থানা পুলিশ বিভিন্ন স্থানে  তৎপরতা অব্যাহত রেখেছেন বলে কসবা থানা অফিসার ইনচার্জ মো:আব্দুল কাদের জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট