1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জের হরিরামপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযানসমূহের সারসংক্ষেপ (২৩ জানুয়ারি ২০২৬ থেকে ২৯ জানুয়ারি ২০২৬): সারাদেশে আটক ৫০৪ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস  এর সফল সমাপ্তি আখাউড়ায় ২ বছর আগে মৃত ব্যক্তি মারামারি মামলার আসামী  গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫ বরিশালের মুলাদিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার  ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-কার্তুজ-ককটেল উদ্ধার  ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান নাটোর-২ আসনে বিএনপি ও জামায়াতের শক্ত লড়াই  লক্ষ্মীপুর-২ আসনে আবুল খায়ের ভূঁইয়া ভোটারদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়

গাজীপুরের শ্রীপুরে লবলং খাল থেকে রমজান আলীর মরদেহ উদ্ধার 

  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

হাজ্বীঃআসাদুজ্জামান স্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুরে লবলং খাল থেকে রমজান আলী (৫০) নামে এক মাছ শিকারির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ রোববার দুপুরের দিকে উপজেলার মাওনা ইউনিয়নের আধুরবান এলাকায় লবলং খাল থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়েছে

নিহত রমজান আলী (৫০) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সাধুরগোলা মাইজবাগ গ্রামের মৃত গণি মিয়ার ছেলে। তিনি ১২ বছর আগে পরিবার নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর বাজার এলাকায় ভাড়া বাসায় থেকে রিক্সা চালানোর পাশাপাশি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের বাড়িতে ভাড়া বাসায় থেকে বেশ কিছুদিন ধরেই রিকশা চালানোর পাশাপাশি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন রমজান আলী। রবিবার সকালে ওই খালের ডোবায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

শ্রীপুরের মাওনা চকপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানাতে পারবো। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট