রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজাপুরে জাতীয় নাগরিক কমিটির ১৩ সদস্যের পদত্যাগ

  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

ছবি ও সংবাদগোলাম মোস্তফা সিকদার ঝালকাঠি জেলা প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে নবগঠিত ১০৮ সদস্যের জাতীয় নাগরিক কমিটির ১৩ সদস্য পদত্যাগ করেছেন। কমিটিতে আওয়ামিলীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের লোকজন থাকার অভিযোগ তুলে শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে রাজাপুর সাংবাদিক ক্লাবে উপস্থিত হয়ে এ পদত্যাগের ঘোষণা দেন তারা। উপজেলা জাতীয় নাগরিক কমিটির ৫৩ নং সদস্য আনভির মাহিম লিখিত পদত্যাগপত্র পাঠ করে জানান, গতকাল বৃস্পতিবার ৯ জানুয়ারি জাতীয় নাগরিক কমিটি রাজাপুর উপজেলা শাখার ১০৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষনা করা হয়েছে। উক্ত কমিটিতে জুলাই বিপ্লবের পতিত শক্তি আওয়ামিলীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের উপস্থিতি বিদ্যমান এবং এই কমিটিতে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সরাসরি ভাবে সম্পৃক্ত অনেকের নাম রাখা হয়েছে যে বিষয়ে আমরা কেহই অবগত ছিলাম না। তাছাড়াও অনেক সাধারণ মানুষের নাম অন্তর্ভক্ত করা হয়েছে যারা এই নাগরিক কমিটিতে থাকার বিন্দু মাত্র আগ্রহ প্রকাশ করে না। তাই জাতীয় নাগরিক কমিটির এই তালিকা দেখে জুলাই বিপ্লবর সক্রিয় কর্মী হিসেবে তারা অস্বস্তি বোধ করছে। এহন অবস্থায় তারা সকলে সম্মিলিত ভাবে ৯ জানুয়ারি প্রকাশিত জাতীয় নাগরিক কমিটি থেকে সেচ্ছায়, স্বজ্ঞানে পদত্যাগ করলাম। পদত্যাগকারীরা হল- মোঃ নাইম হোসেন (ক্রমিক নং-১৮), আল ইমরান (ক্রমিক নং-২০), তরিকুল ইসলাম মারুফ (ক্রমিক নং-২১) আল শাহরিয়ার নিবির (ক্রমিক নং-৩২), তানভির আহমেদ সাকিব (ক্রমিক নং-৩৬), আনভির মাহিম (ক্রমিক নং-৫৩), আশরাফুল হোসেন ইমন (ক্রমিক নং-৫৪), সাকিবুল ইসলাম (ক্রমিক নং-৫৫), জাহিদ হাসান রিফাত (ক্রমিক নং-৬২), নাকিব (ক্রমিক নং-৬৩), হৃদয় তালুকদার (ক্রমিক নং-৬৭), নওশীন আঞ্জুম রোহান (ক্রমিক নং-১০৭), মাইনুল ইসলাম (ক্রমিক নং-১০৮)। জানতে চাইলে এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির ঝালকাঠির রাজাপুর প্রতিনিধি তাইমুল হায়দার সজীব জানান,যার ইচ্ছে আসতে পারে,যার ইচ্ছে চলে যাবে। তাতে কোন সমস্যা নেই। ফ্যাসিস্ট বিরোধী, রাষ্ট্র ও দুর্নীতি, চাঁদাবাজ বিলোপ কমিটি এটা। এটার নিয়ম মেনে যে কেহ সদস্য হতে পারে, আবার যে কেহ চলে যেতে পারে এটা নিয়ে কোন সমস্যা নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews