সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

আখাউড়া দিয়ে ভারত থেকে  এলো আরো পাঁচ টন ডাল

  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরো পাঁচটন ডাল আমদানি হয়েছে। বুধবার বিকেলে ভারতীয় একটি ট্রাকে করে ডাল বাংলাদেশে প্রবেশ করে। পরে এসব ডাল বন্দর এলাকায় নামিয়ে রাখা হয়। প্রতি কেজি ১০৮ টাকা দরে ডাল আমদানি করা হয়। এর আগের সোমবার প্রথমবারের মতো পাঁচ টন ডাল আমদানি হয়।

রমজানকে সামনে রেখে ডাল আমদানি করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বাজারে ভালো দর পাওয়া গেলে ও চাহিদা থাকলে নিয়মিত ডাল আমদানির আশা করা হচ্ছে। এছাড়া অন্যান্য পণ্যও আনার চিন্তা করছেন ব্যবসায়িরা।

চলতি অর্থ বছরে এর আগে এ বন্দর দিয়ে জিরা আমদানি করা হয়। ৬ জানুয়ারি পাঁচ টন জিরা আসে, যা চলতি অর্থ বছরে প্রথমবারের মতো আমদানির ঘটনা। আখাউড়া স্থলবন্দর মূলত রপ্তানিমুখী বন্দর হিসেবে পরিচিত।

সূত্র জানায়, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান এশিয়া ট্রেড ইন্টারন্যাশনাল টন প্রতি ৯০০ ডলারে এসব ডাল আমদানি করেছে। সিএন্ডএফ ছিল আখাউড়ার মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল। রপ্তানিকারক হলো, ভারতের কলকাতার এমক্সটিম প্রাইভেট লিমিটেড।

মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. আক্তার হোসেন জানান, দুই দফায় ত্রিপুরার স্থানীয় বাজার থেকে ডাল আমদানি করা হয়। রমজানকে সামনে রেখে আরো ডালসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির পরিকল্পনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews