সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

রাজাপুরে রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা ও স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  

  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

গোলাম মোস্তফা সিকদার ঝালকাঠি জেলা প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে পূর্ব শত্রæতার এর জেরে আবুল বাসার (৪৫) নামে এক রাজমিস্ত্রীকে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। রোববার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল বাসার ওই গ্রামের মৃত তানজের আলী হাওলাদারের ছেলে। নিহতের মামা রেজাউল করিম জানান, পূর্ব শক্রুতার জেরে ওই এলাকার পান্নু খান ছেলে নাজমুল হাসান খান দাড়ালো অস্ত্র দিয়ে শরীরে এলোপাতারি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অপরদিকে উপজেলার গালুয়া ইউনিয়নের দূর্গাপুর গ্রাম থেকে এলমা (১৬) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এলমা ওই গ্রামের নুরুল ইসলামের মেয়ে ও এলমা গালুয়া দূর্গাপূর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। এলমার মা তাহমিনা বলেন, পরিবারের সবার অজান্তে এলমা নিজ ঘরে গলায় ফাস দেয়। ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। ছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায়ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে তার মৃত্যুর কারন জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews