মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

রামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল 

  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম ভূঁইয়া, লক্ষীপুর

ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে ইউনিয়ন প্রতিনিধি ও বিশিষ্টজনদের সম্মানে বৃহস্পতিবার রামগঞ্জ জিয়া অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও আল-মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মাদ জাকির হোসেন পাটওয়ারী।

বিশিষ্ট অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, লক্ষ্মীপুর জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ মহিউদ্দিন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ডাঃ মুহাম্মাদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ সভাপতি হাজী মোহাম্মদ মহসিন, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার, বাংলাদেশ মুজাহিদ কমিটির লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি রেজাউল করীম সেলিম আটিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলা কমিটির আমীর নাজমুল হাসান পাটোয়ারী, হেফাজতে ইসলামী রামগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মুফতি হারুন অর রশিদ, কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের রামগঞ্জ উপজেলা কমিটির সভাপতি ফয়েজ উল্যাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা কমিটির প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাহামুদুল হাসান ও ঢাকা বিশ^বিদ্যালয় ইসলামী আন্দোলনের সভাপতি আবু বকর সিদ্দিক প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজের উন্নয়নে প্রত্যেক ব্যক্তির নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখা উচিত। তারা ইসলামী আন্দোলনের কার্যক্রমের মাধ্যমে মানবসেবাকে আরও গতিশীল করার আহ্বান জানান। এসময় বক্তারা গাজায় ইসরাইলি বর্বরতা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আলোচনা সভা শেষে রোজাদারদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews