বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

খাগড়াছড়ির সিন্দুকছড়ি জোনে পৃথক অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

বান্দরবানপ্রতিনিধি

ঢাকা ১৯ জুলাই ২০২৫ (শনিবার): গত ১৭ জুলাই ২০২৫ তারিখে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় ইউপিডিএফ (মূল) দল কর্তৃক অপহৃত কিশোর মোঃ সোহেল এর হাত পা বাধা গলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে, অপহরণের মূল পরিকল্পনাকারী মংসানু মারমা কে গত ১৮ জুলাই ২০২৫ তারিখে গ্রেফতার করা হয়। এই ঘটনায় জড়িত থাকায় এ পর্যন্ত ৬ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে

অন্যদিকে আজ ভোরে একই উপজেলার গচ্ছাবিল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযান পরিচালনাকালে সশস্ত্র সন্ত্রাসী দল সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। এ পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হলে সন্ত্রাসীদের একজন সদস্য আহত হয়েছে বলে জানা যায়। পরবর্তীতে উক্ত এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে ১টি দেশীয় পিস্তল, ৩ রাউন্ড গোলাবারুদ, চাঁদা আদায়ের রশিদ এবং গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রামের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর। জনসাধারণের নিরাপত্তা বিনষ্টকারী যেকোনো ধরনের নাশকতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সেনাবাহিনীর টহল দল সর্বদা প্রস্তুত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews