1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ভূমিকার নির্ধারিত সময়ের আগেই প্রাথমিক বিদ্যালয় ছুটি দুদকের গনশুনানি উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা  দুদকের গনশুনানি উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা  হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার হোসাইন আহমদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা ঝুঁকিপূর্ণ কাঠের ব্রীজের উপরদিয়ে চলাচল ভোগান্তিতে হাজারো মানুষ ।  লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন অস্থায়ীভাবে নতুন ঠিকানায় চট্টগ্রাম কাস্টম হাউস বগুড়ায় জ্বীন তাড়ানোর নামে স্কুলছাত্রীকে ধ*র্ষণ: সেই কথিত কবিরাজ গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার সাদ্দাম হোসেন  হত্যাকারিদের বিচার দাবি

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে নিহত সাদ্দাম হোসেন হত্যাকারিদের বিচার দাবিতে রবিবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি, কান্দিপাড়াবাসী, শুভকাঙ্খীদের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বেলা সাড়ে ১১টার দিকে কান্দিপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মো. শামীম মোল্লা, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুর রহমান সজীব, জেলা ছাত্রদলের আহবায়ক শাহীনুর রহমান শাহীন, ব্যবসায়ী আবুল হাসনাত ভজন, নিহত ছাত্রদল নেতা সাদ্দামের মা খোদেজা বেগম ও স্ত্রী ফারজানা আক্তার তৃনা প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ২৭ নভেম্বর রাতে সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনকে তার কান্দিপাড়ার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি ও জবাই করে হত্যা করে দেলোয়ার হোসেন দিলীপসহ তার অনুসারীরা। বক্তারা দেলোয়ার হোসেন দিলীপের পদ স্থগিতের বদলে বহিস্কার ও তার ফাঁসি দেওয়ার দাবি জানান।

সমাবেশে নিহত ছাত্রদল নেতা সাদ্দামের মা খোদেজা বেগম ও স্ত্রী ফারজানা আক্তার তৃৃনা কান্নায় ভেঙ্গে পড়েন। তারা হত্যাকারী দেলোয়ার হোসেন দিলীপের ফাঁসি দাবি করেন। নিজেদের নিরাপত্তাহীনতার কথাও তারা উল্লেখ করেন।

২৭ নভেম্বর রাতে সাদ্দাম হোসেনকে হত্যার ঘটনায় ২৮ নভেম্বর রাতে তার পিতা মোস্তফা কামাল ওরফে মস্তু মিয়া বাদি হয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামী করে সাতজনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দেলোয়ার হোসেন দিলীপ শহরের কান্দিপাড়ার মাইমলহাটির মৃত রফিকুল ইসলাম নেপালের ছেলে। অন্য আসামীরা হলেন, একই এলাকার হান্নান মিয়ার ছেলে বাবুল মিয়া (২৮) ও তার ভাই সাদিল মিয়া (৩৫), একই এলাকার ভুলন মিয়ার ছেলে পলাশ মিয়া (৩৫), জাকির মিয়ার ছেলে টিটন মিয়া (৩৪), গোলাপ মিয়ার ছেলে বাপ্পা মিয়া (২৬) ও দেলোয়ার হোসেন দিলীপের ছোট ভাই কাজল মিয়া (৪৫)। মামলায় অজ্ঞাতনামা আরো ৫-৭ জনকে আসামী করা হয়। ১ ডিসেম্বর রাতে র‍্যাব সদস্যরা রাজধানীর বাসাবো এলাকা থেকে দেলোয়ার হোসেন দিলীপ ও আরেক আসামী বাবুলকে গ্রেপ্তার করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট