1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের খামারিরা ব্যস্ত সময় পার করছে হাইব্রিড ধানের অধিক ফলনে বোনারপাড়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক কর্মশালা  তাহিরপুরের বিভিন্ন হাওরে ধান কাটা-শুকানোর কাজ পরিদর্শনে ইউএনও মানিক  চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ  ‎শান্তিগঞ্জে সাংবাদিক সোহেল তালুকদার ও রায়হানসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন আগ্রাবাদে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণে উচ্ছেদ অভিযান হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে ইয়াবা পাচারকালে চালক আটক, উদ্ধার ৩ হাজার পিস ইয়াবা জলঢাকায় দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন  ত্রিশালে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপনে ব্যাপক প্রস্তুতি, সমাপনীতে থাকবেন তারেক রহমান

আখাউড়ায় ট্রেনের ধাক্কায় নারি ও সিএনজি চালক নিহত

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত একটি অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে। এতে অটোরিকশার চালক ও এক নারী যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের দীঘিরজান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে

নিহতরা হলেন—কসবা উপজেলার শিকারপুর গ্রামের রিয়াজুলের স্ত্রী পপি আক্তার (২৩) এবং একই উপজেলার মান্দাইরপর গ্রামের অটোরিকশা চালক সাদিক মিয়া (৩৭)

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুরে প্রবল বৃষ্টির মধ্যে গিরিশনগরগামী অটোরিকশাটি রেললাইন অতিক্রম করার চেষ্টা করছিল। বৃষ্টির পর্দায় সামনে আসা ট্রেনটি দেখতে না পেয়ে চালক রেললাইনে উঠতেই চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশাটি ছিটকে পড়ে যায়। মুহূর্তেই পপি আক্তার ও সাদিক মিয়া প্রাণ হারান।

খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওসি এস এম শফিকুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই পুলিশ লাশ উদ্ধার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট