মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

বিয়ের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি তরুণিকে  নিয়ে যাচ্ছিলো ভারতীয নাগরিক

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ভারতীয় নাগরিকের প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে আসা তরুণিকে উদ্ধার করেছে র ্যাব। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ঘাটিয়ারা থেকে তাকে উদ্ধার করা হয়। তবে ভারতীয় নাগরিক পরিচয় দেওয়া ওই যুবক সটকে পড়েন।

র ্যার জানায়, রেজাউল করিম নামে ওই ব্যক্তি প্রতারক। সে মানব পাচারকারি দলেরও সদস্য। উদ্ধার হওয়া তরুণিকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে র ্যাব- ৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ভারতের আসাম রাজ্যর রেজাউল করিম এর সাথে বাংলাদেশের নাগরিক সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর উপজেলার হাসাননগর গ্রামের এক তরুণির প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে প্রতারক ও মানবপাচারকারী জনাব রজাউল করিম কৌশলে বিয়ের মিথ্যা আশ্বাস ও প্রলোভন দেখিয়ে তরুণিকে গত ১৩ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসেন। ওই তরুণিকে খোঁজে না পেয়ে তার বড় ভাই বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন। এরই প্রক্ষিতে ভিকটিমকে উদ্ধার ও আসামীকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং সিপিসি-৩, সুনামগঞ্জে একটি যৌথ আভিযান চালায়। অভিযানকালে মঙ্গলবার বেলা সোয়া তিনটার দিকে সদর থানার ঘাটিয়ারা এলাকার ‘হোটেল থ্রী স্টার আবাসিক’ এর ৫০৭ নং রুমে অভিযান পরিচালনা করে। এ সময় ওই তরুণিকে উদ্ধার করা সম্ভব হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews