মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

গাবতলীতে বিশেষ অভিযানে মাদক কারবারী ও গরু চোরসহ ৪ জন গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার গাবতলী থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, দুজন গরু চোর এবং একজন ধর্তব্য অপরাধীসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে। গত ২১ অক্টোবর, ২০২৫ তারিখে বগুড়ার সম্মানিত পুলিশ সুপার জনাব জেদান মুসা পিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ আর সাহেবের তত্ত্বাবধানে এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়।

 

সাব-ইন্সপেক্টর মোঃ ইউসুফ আলীর নেতৃত্বে একটি অপারেশনাল টিম নাড়ুয়ামালা এলাকায় অভিযান চালিয়ে নাড়ুমলা থেকে শুকানপুকুরগামী ব্রিজের উপর থেকে মো. জহুরুল ইসলাম (৫০), পিতা- মৃত নফিজ উদ্দিন, গ্রাম- প্রথমারছেও, গাবতলী, বগুড়াকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১৬ পিস নিষিদ্ধ ঘোষিত ট্যাপেন্ডাডল ট্যাবলেট, ৬ পুরিয়া শুকনা গাঁজা, মাদক বিক্রির নগদ টাকা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জহুরুল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন।

এছাড়াও, গরু চুরি সংক্রান্ত মামলা নং ১৫(১০)২৫-এর আসামি মো. সাজু মিয়া (৩০), পিতা- রেজাউল মিয়া, গ্রাম- পিরব বাজার, এবং অপর গরু চুরির মামলার আসামি নুর ইসলাম ওরফে ফুলচান (৩৫), পিতা- লুৎফর সরকার, গ্রাম- চালুনজাউদয়, শিবগঞ্জ, বগুড়াকে গরু চুরি করার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অপর এক অভিযানে মো. সোহেল ওরফে ঋতু (২৫), পিতা- মৃত আমজাদ হোসেন, গ্রাম- নারুলি দক্ষিণপাড়া, সদর, বগুড়াকে গাবতলী থানাধীন চকবুচাই নামক স্থান থেকে ধর্তব্য অপরাধ সংগঠনকালে গ্রেপ্তার করা হয়।

গাবতলী থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সকলকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গাবতলী বাসীর উদ্দেশে পুলিশ জনগণের সেবা প্রদানে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews