সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন ২৭ জুলাই আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন চট্টগ্রাম বহিঃনোঙরে অপরাধ দমনে জিরো টলারেন্সে কোস্ট গার্ড, অভিযান অব্যাহত বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইসলামাবাদে কমস্টেকের আন্তঃইসলামিক শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন ফোরাম অনুষ্ঠিত সেনাবাহিনী প্রধানের সঙ্গে নৌবাহিনী প্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ এবং গার্ড অব অনার প্রদান

সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

 

সাহসিকতা, প্রশংসনীয় ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে দু’টি ভিন্ন ঘটনায় নয় জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।

 

স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ ২৬ জুলাই ২০২৬, রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সদস্যদেরকে সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করেন।

 

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ও অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির; স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং ঢাকা রেলওয়ে থানার যৌথ প্রচেষ্টায় ঘটনার আধ ঘন্টার মধ্যে প্রবাসীর হারিয়ে যাওয়া পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধারে প্রশংসনীয় কাজের জন্য সাত জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। তাঁরা হলেন, ঢাকা রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জয়নাল আবেদীন, এএসআই (নিরস্ত্র) মোহাম্মদ হুমায়ুন কবির, এএসআই (নিরস্ত্র) মোঃ রাজিকুল ইসলাম, কনস্টেবল মোঃ শাহীনুর ইসলাম ও কনস্টেবল আজমীর হোসেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান ও কনস্টেবল মোঃ বুলবুল আহমেদ।

 

ট্রাফিক সার্জেন্ট কর্তৃক ছিনতাইকারী গ্রেফতারের ঘটনায় পুরস্কৃত দু’জন পুলিশ সদস্য হলেন, ডিএমপির ট্রাফিক বিভাগের পল্লবী জোনের সার্জেন্ট এম এস মাহমুদ আলি ও সার্জেন্ট মোঃ তুহিনুর রহমান তুহিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews