মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
আলুর বস্তায় লুকানো অস্ত্র-বিস্ফোরক লেদা বাজারে ৩ রোহিঙ্গা আটক রাজনৈতিক পরিচয়ে শক্তিশালী নাসরিন সুলতানা, সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী সংরক্ষিত নারী সদস্য পদে নাসরিন সুলতানার প্রার্থিতা নিয়ে জয়ের পথে উত্তর জয়নগর ইউনিয়ন ডেঙ্গু প্রতিরোধে বর্জ্য পরিষ্কার কর্মসূচি অনুষ্ঠিত ভোলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গোবিন্দগঞ্জে পাচারের আগেই কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার, আটক ৩ কাঠালিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক তারেক রহমান–গুতেরেস বৈঠক বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বারোপ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান তারেক রহমানের বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আলুর বস্তায় লুকানো অস্ত্র-বিস্ফোরক লেদা বাজারে ৩ রোহিঙ্গা আটক

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও বিভিন্ন সরঞ্জামসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে লেদা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় অস্ত্র ও সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, লেদা বাজার হয়ে রোহিঙ্গা ক্যাম্পে একটি সশস্ত্র অপরাধী দলের কাছে অস্ত্রের চালান পৌঁছে দেওয়ার তথ্যের ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল সেখানে অবস্থান নেয়। পরে সন্দেহজনক একটি ইজিবাইক থামিয়ে মেটাল ডিটেক্টরের মাধ্যমে বস্তার ভেতরে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত করা হয়।

পরবর্তীতে ইজিবাইকসহ তিনজনকে লেদা বিওপিতে নিয়ে তল্লাশি চালানো হলে আলুর বস্তার ভেতর লুকানো অবস্থায় দুটি জি-৩ রাইফেল, দুটি দেশীয় একনলা বন্দুক, ৪২ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, তিনটি টেজার, ছয়টি ওয়াকিটকি সেট এবং প্রায় চার কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এছাড়া জর্দার কৌটা, লাল স্কচটেপ ও তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

আটক তিনজন হলেন—মো. উসমান বেলাল, মো. আনসার আলী ও মো. মুসলিম। তাদের মধ্যে উসমান বেলাল ও আনসার আলী উখিয়ার কুতুপালং ক্যাম্পের এবং মো. মুসলিম টেকনাফের মোচনি ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও বিস্ফোরকসহ সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews