1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

৩৬ ফুট উচ্চতার বীণার মন্দির বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া ৩৬ ফুট উচ্চতার বীণার আদলে মন্দির দেখতে ভিড় জমেছে দর্শনার্থীদের। সরস্বতী পুজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মন্দির নির্মাণ করা হয়েছে। সোমবার সকালে ওই মন্দিরে দেবির পায়ে পুষ্পাঞ্জলি দেওয়ার মাধ্যমে পুজার আনুষ্ঠানিকতা শুরু হয়। শত শত ভক্ত পুষ্পাঞ্জলি দেন। এ সময় ভক্তরা মায়ের কাছে বিদ্যা বুদ্ধি দানের প্রার্থণা করেন। পুজা উপলক্ষে আয়োজন করা হয় সবজি উৎসবের। প্রদর্শণ শেষে দর্শনার্থীদের মাঝে ফুলকপি, লাউ, মিষ্টি কুমড়াসহ ১৫ ধরণের সবজি বিতরণ করা হয়। দেওয়া হয় ফল। এছাড়া ৫০ জন দরিদ্রকে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেরও কথা রয়েছে। আয়োজকরা জানান, এক সপ্তাহের বেশি সময় ধরে বীণার আদলে মন্দির ও কৃত্রিম বাগান তৈরির কাজ করা হয়। বীণার আদলে মন্দিরের পাশাপাশি প্রবেশমুখে একটি নান্দনিক বাগান তৈরি করা হয়। কুমিল্লার লাকসাম উপজেলা থেকে কারিগররা এসে বীণা তৈরির কাজ করছেন। স্থানীয়রা জানান, সরস্বতী পুজা উপলক্ষে অরুণ সংঘ নামে একটি সংগঠন প্রতি বছরই ব্যতিক্রম আয়োজন করে। পাঠাগারের আদলে মন্দির, সংসদ ভবন, যমুনা সেতুর অবয়ব গড়ে তুলে সংগঠনটি সারাদেশেই সাড়া ফেল

  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

৩৬ ফুট উচ্চতার বীণার আদলে মন্দির দেখতে ভিড় জমেছে দর্শনার্থীদের। সরস্বতী পুজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মন্দির নির্মাণ করা হয়েছে।

সোমবার সকালে ওই মন্দিরে দেবির পায়ে পুষ্পাঞ্জলি দেওয়ার মাধ্যমে পুজার আনুষ্ঠানিকতা শুরু হয়। শত শত ভক্ত পুষ্পাঞ্জলি দেন। এ সময় ভক্তরা মায়ের কাছে বিদ্যা বুদ্ধি দানের প্রার্থণা করেন।

পুজা উপলক্ষে আয়োজন করা হয় সবজি উৎসবের। প্রদর্শণ শেষে দর্শনার্থীদের মাঝে ফুলকপি, লাউ, মিষ্টি কুমড়াসহ ১৫ ধরণের সবজি বিতরণ করা হয়। দেওয়া হয় ফল। এছাড়া ৫০ জন দরিদ্রকে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেরও কথা রয়েছে।

আয়োজকরা জানান, এক সপ্তাহের বেশি সময় ধরে বীণার আদলে মন্দির ও কৃত্রিম বাগান তৈরির কাজ করা হয়। বীণার আদলে মন্দিরের পাশাপাশি প্রবেশমুখে একটি নান্দনিক বাগান তৈরি করা হয়। কুমিল্লার লাকসাম উপজেলা থেকে কারিগররা এসে বীণা তৈরির কাজ করছেন।

স্থানীয়রা জানান, সরস্বতী পুজা উপলক্ষে অরুণ সংঘ নামে একটি সংগঠন প্রতি বছরই ব্যতিক্রম আয়োজন করে। পাঠাগারের আদলে মন্দির, সংসদ ভবন, যমুনা সেতুর অবয়ব গড়ে তুলে সংগঠনটি সারাদেশেই সাড়া ফেলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট