1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

সোনালী কাবিন পদক  পাবেন ফজলুল হক ব্রাহ্মণবাড়িয়ায় তিনদিন ব্যাপি  আল মাহমুদ স্মরণ উৎসব 

  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১৬ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি আল মাহমুদ স্মরণ উৎসব অনুষ্ঠিত হবে। বাংলা সাহিত্যের আধুনিক এ কবির মৃত্যুবার্ষিকি উপলক্ষে কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ এ স্মরণ উৎসবের আয়োজন করেছে। উৎসবের শেষ দিনে বাংলা একাডেমির সভাপতি, প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে ‘সোনালী কাবিন পদক’ দেওয়া হবে।

এ উপলক্ষে রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি ইব্রাহিম খান সাদাতের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক পৌর মেয়র মো. হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সাধারন সম্পাদক মো. সাদেকুর রহমান, পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন হোসাইন জিহাদ প্রমুখ। এ সময় জাননো হয়, কবির স্মৃতি বিজড়িত নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে স্মরণ উৎসবের আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট