
ঝালকাঠির জেলা প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় ইউপি সদস্যের মেজ ছেলের মৃত্যু
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ১ নং চেঁচরী রামপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও বড় বানাই তালুকদার বাড়ির বাসিন্দা মরহুম মোশাররফ তালুকদারের মেজ ছেলে জনাব মো. নাসির উদ্দীন লিটন তালুকদার আর নেই।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ভান্ডারিয়া হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম মো. নাসির উদ্দীন লিটন তালুকদারের রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার তৌফিক দান করেন—আমিন।