রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১১ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় কসমেটিকস আটক মাদক পাচারের চেষ্টা নস্যাৎ, বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে বিজিবি ফেনীতে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প’ পুনর্বাসনের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে আজ হালকা বৃষ্টি ও মেঘলা আবহাওয়া; তাপমাত্রা থাকতে পারে সহনীয় পর্যায়ে মাদক ব্যবসায়ী-সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আইজিপির বেস্ট ট্রেনিংয়ের দ্বিতীয় দিনে আমরা সবাই আলুর বস্তায় লুকানো অস্ত্র-বিস্ফোরক লেদা বাজারে ৩ রোহিঙ্গা আটক রাজনৈতিক পরিচয়ে শক্তিশালী নাসরিন সুলতানা, সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী সংরক্ষিত নারী সদস্য পদে নাসরিন সুলতানার প্রার্থিতা নিয়ে জয়ের পথে উত্তর জয়নগর ইউনিয়ন ডেঙ্গু প্রতিরোধে বর্জ্য পরিষ্কার কর্মসূচি অনুষ্ঠিত

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১১ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় কসমেটিকস আটক

  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

শ্রীবরদী প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদী উপজেলার হাড়িয়াকোনা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

শুক্রবার (২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল হাড়িয়াকোনা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তপথে চোরাচালানের মাধ্যমে ভারতীয় কসমেটিকস পাচারের চেষ্টা নস্যাৎ করে এসব পণ্য আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাকারবারিরা কৌশলে সীমান্ত দিয়ে ভারতীয় কসমেটিকস পাচারের চেষ্টা করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের সেই প্রচেষ্টা প্রতিহত করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এবং সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত দায়িত্ব পালন করছে বিজিবি। সীমান্ত দিয়ে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

বিজিবি আরও জানায়, চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ও নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews