
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিটন হাওলাদার নামের এক কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত লিটন হাওলাদার একজন কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তবে কীভাবে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।