শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী 

ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে ফেরার পথে দুই নারি আটক 

  • প্রকাশিত: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান

নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে দুই নারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) গভীর রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করেন।

আটককৃতরা হলেন, খুলনা সদর উপজেলার মো. দেলোয়ার হোসেনের মেয়ে স্বপ্না বেগম (৩০) ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার বুড়িমাখালী এলাকার মৃত হাবিবুর রহমানের মেয়ে সোনিয়া আক্তার (২২)।

শুক্রবার (২২ নভেম্

বাদল আহাম্মদ খান

নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে দুই নারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা

বৃহস্পতিবার (২১ নভেম্বর) গভীর রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করেন।

আটককৃতরা হলেন, খুলনা সদর উপজেলার মো. দেলোয়ার হোসেনের মেয়ে স্বপ্না বেগম (৩০) ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার বুড়িমাখালী এলাকার মৃত হাবিবুর রহমানের মেয়ে সোনিয়া আক্তার (২২)।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে তাদের বিরুদ্ধে মামলা করে থানায় সোপর্দ করা হয়।

সকালে বিজিবি-২৫ সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজের পাঠানো এক বার্তায় উল্লেখ করা হয়, ফকিরমোড়া বিওপির টহল দল ওই দুই নারীকে আটক করেন। তারা ভারতের ত্রিপুরা রাজ্যের রামনগর এলাকার পাণ্ড দাশের ছেলে রাহুল দাসকে পাঁচ হাজার টাকা দিয়ে আব্দুল্লাহপুর গ্রামের সাজু মিয়ার ছেলে মো. সাইমুনের সহায়তায় অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। আগরতলায় বিভিন্ন বাসাবাড়িতে কাজের জন্য ওই দুই নারী ভারতে যান বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews