
ভোলা জেলা প্রতিনিধি
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) স্যারের দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্বাবধায়নে, ভোলা সদর থানাধীন আলীনগর ইউনিয়নের ০৯নং ওয়ার্ডস্থ শামসুদ্দিন এর বসত ঘরের সামনের উঠান থেকে ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
ইং ০৪-০৭-২০২৬ তারিখ ০৯.৩০ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা শাখা ভোলার এসআই (নিঃ)/মোঃ আবু হানিফ সংঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর থানাধীন আলীনগর ইউনিয়নের ০৯নং ওয়ার্ডস্থ শামসুদ্দিন এর বসত ঘরের সামনের উঠান থেকে মোঃ শামসুদ্দিন (৬০), পিতা-মৃত আঃ মুনাফ, মাতা-মায়াজান, সাং-আলীনগর ৯নং ওয়ার্ড, থানা ও জেলা-ভোলাকে ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদক মামলা রুজু হইয়াছে।