শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
রহনপুরে ডিএনসির অভিযানে কথিত সাংবাদিক সামিরুলের ভাই ৭৫ বোতল মাদকসহ আটক পলাশবাড়ীতে রাম মূর্তি স্থাপন ঘিরে বিতর্ক: সম্প্রীতি বজায় রেখে সহনশীলতার আহ্বান মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন: শায়েস্তাগঞ্জে দুই প্রতিষ্ঠানের জরিমানা ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট চট্টগ্রাম সিটির ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা রামগঞ্জে নির্যাতনের পর বিষপানে গৃহবধূর মৃত্যু, লাশ মর্গে রেখে পালালেন স্বামী সরকারি জমি দখলের মরিয়া চেষ্টা: এসিল্যান্ডের বাধাতেও ক্ষান্ত হচ্ছে না ভূমিদস্যুরা! জন্মদিন ও সাংবাদিকতার ২৮ বছর: আলোর পথযাত্রী বোরহান উদ্দিন ডালিম ভোলা জেলার ডিবি পুলিশের অভিযানেঃ-২০ (বিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ ০১ জন গ্রেফতার বিশ্বনাথে সিডস অফ সাদাকাহ এর ঘর পেলো তিনটি অসহায় পরিবার

রহনপুরে ডিএনসির অভিযানে কথিত সাংবাদিক সামিরুলের ভাই ৭৫ বোতল মাদকসহ আটক

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

মোঃ মুনিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৭৫ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য এস্কাফ (Eskuf) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের একটি অভিযানে সোমবার (২৯ জুন ২০২৬) সকাল ১০টা ২০ মিনিট থেকে ১১টা পর্যন্ত গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার স্টেশনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কথিত সাংবাদিক সামিরুলের ভাই মো. রাকিবুল ইসলাম (২৮), পিতা- মো. মুনিরুল ইসলাম, সাং-বহিপাড়া, ৮ নম্বর ওয়ার্ড, রহনপুর পৌরসভা, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ৭৫ বোতল এস্কাফ (Eskuf) এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি চার্জার অটোভ্যান জব্দ করা হয়।

ডিএনসি জানায়, এ ঘটনায় উপ-পরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে আটক রাকিবুল ইসলামের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews