
প্রতিবেদক আলমগীর হোসেন তালুকদার
ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে, ভোলা সদর থানাধীন ভোলা পৌরসভার ০৫ নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে ২০ (বিশ) পিচ অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার এসআই (নিঃ)/বিপ্লব কান্তি দাস সংঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ভোলা সদর থানাধীন ভোলা পৌরসভার ০৫ নং ওয়ার্ডস্থ গাজীবাড়ি আলিয়া মাদ্রাসা রোড এলাকা থেকে আসামী মোঃ মাকসুদ (৫৫), পিতা-মৃত মোতাছিন, মাতা-রওশন আরা বেগম, সাং-গাজীবাড়ি আলিয়া মাদ্রাসা রোড, ০৫ নং ওয়ার্ড, ভোলা পৌরসভা, থানা-ভোলা সদর, জেলা-ভোলাকে ২০ (বিশ) পিচ অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।