
জিয়াউর রহমান সাজন
(চুনারুঘাট প্রতিনিধি)
অত্যেন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় প্রতি বছরের ন্যায় এবারো শান্তি পূর্ণ ভাবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহাসিক ১২০ আউলিয়া মুড়ারবন্দ দরবার শরীফে পবিত্র আশুরা পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (২৬ জুন) ১০ মহররম সকাল থেকে মুড়ারবন্দ কুতুব মঞ্জিল পাক পাঞ্জাতন মোকাম বাড়ি , মোতাওয়াল্লী বাড়ি , পীরে তরিকত সৈয়দ ফিরোজ শাহ চিশতী (রহঃ) মাজার শরীফ বাড়িতে শত শত আশেকান ভক্ত বৃন্দরা নফল রোজা রেখে কোরআন তেলওয়াত , জিকির আজকার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মুড়ারবন্দ দরবার শরীফ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নিয়ামত আলী । এদিকে উপজেলার মুড়ারবন্দ সহ বিভিন্ন গ্রামাঞ্চল হতে আগত কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান আশেকান ভক্তরা কাপড়ের লাল নিশান , কাগজ ও বাঁশ এবং তুলা দিয়ে তৈরি বেশ কয়েকটি রঙিন ঘোড়া এবং উঁচু কাঠের তৈরি ৮ টি দালান নিয়ে বিশাল তাজিয়া মিছিল সহকারে মুড়ারবন্দ কুতুব মঞ্জিল পাক পাঞ্জাতন মোকাম, মোতাওয়াল্লী বাড়ি ও পীরে তরিকত সৈয়দ ফিরোজ শাহ চিশতী (রহঃ) মাজার সামনে জড়ো হয়ে ইসলামিক জারীগান ও বুক চাপড়িয়ে মরসিয়া মাতম করা হয়। বাদ জুম্মা নামাজের পর দুপুর আড়াইটার সময় প্রতিটি তাজিয়া মিছিল কুতুব মঞ্জিল পাক পাঞ্জাতন মোকামের সামনে জড়ো হয়। সেখান থেকে বিকাল সাড়ে ৩ টায় থানা পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তা মধ্য দিয়ে একই সাথে পৃথক পৃথক ভাবে দু’টি বিশাল তাজিয়া মিছিল বের হয়। প্রথমে মুড়ারবন্দ কুতুব মঞ্জিল পাক পাঞ্জাতন মোকামের খাদেম প্রয়াত সৈয়দ মানিক শাহ চিশতী এর নাতি এবং খাদেম প্রয়াত সৈয়দ মামুন শাহ চিশতীর ছেলে খাদেম সৈয়দ সামি শাহ চিশতী নেতৃত্বে এবং মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী গদ্দীনিশীন তরিকত পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি সার্বিক সহযোগিতায় কুতুব পাক পাঞ্জাতন মোকাম হতে খাদেম সৈয়দ সামি শাহ চিশতী মাথার উপর মুকুট পড়িয়ে বিশাল একটি তাজিয়া মিছিলটি খালি পায়ে বের হয়। এর পাশাপাশি মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের খাদেম আলহাজ্ব এস এম সোহেল আহমেদ চিশতী ও নজরুল আহমেদ চিশতী নেতৃত্বে আরেকটি বিশাল তাজিয়া মিছিল বের হয়ে সবার মুখে মুখে উচ্চারণ হায় হাসান , হায় হুসাইন বলে প্রায় ১ কিলোমিটার দূরে সড়ক পথে খালি পায়ে হেটে কাজিরখিল নামক স্থানে এসে হযরত কাজী শামসুদ্দিন (রহঃ) শরীফ জড়ো হয়ে সমাগম হয়ে জিয়ারত ও দোয়া মাহফিল করা হয় । পরে সেখান থেকে ফিরে আবার প্রায় সোয়া কিলোমিটার দূরে তাজিয়া মিছিল নিয়ে খোয়াই নদীর বাঁধের উপর দিয়ে মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফে হযরত সৈয়দ শাহ কুতুবুল আউলিয়া (রহঃ) মাজার শরীফ জড়ো হয়ে মাজারে মুকুট রেখে জিয়ারত ও দোয়া পাঠ করেন। এর মধ্যে আশেকান জারীকৃত ভক্তবৃন্দরা সমাগম হয়ে মাজার শরীফ সামনে ইসলামিক মরসিয়া জারীগান ও বুক চাপড়িয়ে সমাপ্ত হয়। অবশেষে সেখান থেকে আশেকান জারীকৃত ভক্তবৃন্দরা কুতুব পাক পাঞ্জাতন মোকাম বাড়ি,মোতাওয়াল্লী বাড়ি ও দরবারে খাদেম আলহাজ্ব এস এম সোহেল আহমেদ চিশতী , খাদেম নজরুল আহমেদ চিশতী বাড়িতে ইসলামিক মরসিয়া জারীগান ও বুক চাপড়িয়ে সন্ধা পর্যন্ত চলে। পরে জারীকৃতদের মাঝে মুড়ারবন্দ দরবার শরীফের খাদেম গদ্দিনিশীন তরিকত পীরজাদা সৈয়দ মুরাদ আহমেদ চিশতীর আশেকান ভক্ত শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর চৌধুরীর মানত করা নিউ উদ্যোগে প্রায় ১০ হাজার জারীকৃতদের মাঝে বিরানি তবারক বিতরণ করেন। এর মধ্যে মোতাওয়াল্লী, কুতুব পাক পাঞ্জাতন মোকাম বাড়ি ও খাদেম এস এম সোহেল আহমেদ চিশতী ও নজরুল ইসলাম বাড়িতে হাজার হাজার জারীকৃতদের মাঝে ঠান্ডা সরবত ও তোবারক বিতরণ করে সমাপ্ত করে। তাজিয়া মিছিলে উপস্থিত ছিলেন মুড়ারবন্দ দরবার শরীফের চেরাগে কুতুব শাহজাদা খাদেম সৈয়দ মঈনুদ্দিন আহমেদ চিশতী অলি , খাদেম সৈয়দ শাহনেওয়াজ আহমেদ চিশতী সহ অনেক খাদেম ।