শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি Eng. Waleed El-Khere ভারত-উজবেকিস্তান সম্পর্ক আরও জোরদারে বৈঠক, সংসদীয় সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্ব আজ তামিলনাড়ুতে দিল্লি পুলিশের গুলিতে নিহত তিন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান  নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ৫০০ লিটার অ্যাসিড জব্দ  জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়।

আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

পতিত স্বৈরাচার ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা, ষড়যন্ত্র ও নৈরাজ্য প্রতিহতের লক্ষ্যে চট্টগ্রামের ডবলমুরিং থানার ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন তানজিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান নয়নের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদুর রহমান মোহন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ও মুজিবুর রহমান বাবু। এছাড়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ফরিদ ও রাজু, ২৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জসিম, ২৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সুজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মামুন এবং যুগ্ম আহ্বায়ক রিকু, সালাহ উদ্দিন ও রাকিব উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে নেতারা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর সাম্প্রতিক কর্মকাণ্ড এবং উসকানিমূলক তৎপরতার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩০ জুন পর্যন্ত সতর্ক ও সজাগ অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই ডবলমুরিং থানার ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল এ অবস্থান কর্মসূচি পালন করছে।

এ সময় ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জয়, রায়হান কবির রবিন, সাবের হোসেন স্বজল, বাচ্ছু, সেকান্দর, আবু সৈয়দ ও বাপ্পিসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews