শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা

নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন বিএনএফসি বলীয়ান যুক্ত হলো নৌবহরে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

প্রতিবেদক আলমগীর হোসেন তালুকদার

বাংলাদেশ নৌবাহিনীর লজিস্টিক, মেরামত ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নৌবাহিনী পরিচালিত Dockyard and Engineering Works Limited (DEW) কর্তৃক নির্মিত ৭০ টন ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন বিএনএফসি বলীয়ান আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

দেশীয় প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদের সমন্বয়ে নির্মিত বিএনএফসি বলীয়ান জেটি ও সমুদ্রে অবস্থানরত নৌবাহিনীর জাহাজসমূহের মেরামত, রক্ষণাবেক্ষণ এবং ভারী যন্ত্রপাতি উত্তোলন ও স্থানান্তর কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ৭০ টন উত্তোলন ক্ষমতাসম্পন্ন এ প্ল্যাটফর্মটি নৌবাহিনীর অপারেশনাল ও লজিস্টিক সক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে।

দেশীয় জাহাজ নির্মাণ শিল্পের বিকাশ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতা অর্জনে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews