শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বনাথে সিডস অফ সাদাকাহ এর ঘর পেলো তিনটি অসহায় পরিবার মেহেদী হত্যার ৬ নম্বর আসামী জোবায়ের (১৮)গ্রেফতার কক্স বিজনেস গ্রুপ (সিবিজি) বাংলাদেশের কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত চুনারুঘাটে মুড়ারবন্দ দরবার শরীফে পবিত্র আশুরা আজ সারা ভারতে পালিত হচ্ছে পবিত্র মহররম টেকনাফে বিজিবি’র যৌথ অভিযানে প্রায় ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার টেকনাফে বিজিবি’র যৌথ অভিযানে প্রায় ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার নলডাঙ্গায় নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মকাণ্ড ঠেকাতে যুবদলের বিক্ষোভ মিছিল  জলঢাকায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত  আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি

কক্স বিজনেস গ্রুপ (সিবিজি) বাংলাদেশের কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, কক্সবাজার

কক্স বিজনেস গ্রুপ (সিবিজি) বাংলাদেশ-এর উদ্যোগে কক্সবাজার জেলা অফিসে কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গত ২২ জুন ২০২৬ (সোমবার) দুপুর ২টা থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মসূচিতে নতুন ও আগ্রহী কর্মীদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কক্স বিজনেস গ্রুপ (সিবিজি) বাংলাদেশ-এর সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট আলেমেদীন আলহাজ্ব মাওলানা হাফেজ ক্বারী কামাল উদ্দিন। তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মপরিকল্পনা এবং কর্মীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় কক্সবাজার জেলা শাখার সম্মানিত এমডি জনাব সাইফুল ইসলাম উপস্থিত থেকে কর্মীদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।

প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালনের বিভিন্ন কৌশল সম্পর্কে অবহিত করা হয়। বক্তারা বলেন, কক্স বিজনেস গ্রুপ (সিবিজি) বাংলাদেশ দেশের বিভিন্ন এলাকায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সফলতা, উত্তরোত্তর উন্নতি এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কক্স বিজনেস গ্রুপ (সিবিজি) বাংলাদেশ-এর কার্যক্রমে আগ্রহী ব্যক্তি এবং চাকরিপ্রার্থীদের বিস্তারিত তথ্যের জন্য ০১৮৮৬-৭৫২৫৯৩ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews