বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ :
নলডাঙ্গায় নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মকাণ্ড ঠেকাতে যুবদলের বিক্ষোভ মিছিল  জলঢাকায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত  আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি চাকরিতে পুনর্বহাল সহ ১০ দফা দাবীতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন, স্মারকলিপি অর্পিত সম্পত্তির প্রায় ৩ কোটি টাকার ক্ষতিপূরণ সিরাজগঞ্জের শাহজাদপুর পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ  হিজলায় সাবেক জেলা ছাত্রদল নেতার ওপর অতর্কিত হামলা, আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানে জলঢাকা থানার ওসিকে বিশেষ সম্মাননা প্রদান প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত ভৌগোলিক বিচ্ছিন্নতায় বিপর্যস্ত চরাঞ্চল, স্বতন্ত্র ইউনিয়নের দাবিতে সরব ৩০ হাজার মানুষ

নলডাঙ্গায় নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মকাণ্ড ঠেকাতে যুবদলের বিক্ষোভ মিছিল 

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলামনলডাঙ্গা নাটোর সংবাদদাতা

নাটোরের নলডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন-২০২৬) বিকেলে নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি নলডাঙ্গা পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর নির্যাতনের শিকার হয়েছি,আর কাউকে নির্যাতিত হতে দেব না। তিনি আরো বলেন, পালিয়ে থাকা আওয়ামীলীগ কোন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চাইলে, তার উপযুক্ত জবাব দেয়া হবেএসময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিস, নলডাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি মামুনুর রশীদ খান, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পিন্টু, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান প্রমূখ।

 

মোঃ রবিউল ইসলাম

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

নলডাঙ্গা পৌর বাজার, নাটোর।

মোবাঃ ০১৭২১-৯৫৫৬৮১

তাং ২৩ জুন ২০২৬।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews