শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি Eng. Waleed El-Khere ভারত-উজবেকিস্তান সম্পর্ক আরও জোরদারে বৈঠক, সংসদীয় সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্ব আজ তামিলনাড়ুতে দিল্লি পুলিশের গুলিতে নিহত তিন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান  নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ৫০০ লিটার অ্যাসিড জব্দ  জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়।

সিরাজগঞ্জের শাহজাদপুর পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ 

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

মাহিম বাবু সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবৈধ চায়না দুয়ারি জাল পুলিশের অভিযানে জব্দ করা হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের অভিযানে অবৈধ জাল গুলো পুড়িয়ে ফেলা হয়। রবিবার( ২১) জুন শাহজাদপুর থানায় এসব অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলার সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইলোরা পারভিন।ও শাহাজাদপুর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম। উপজেলা পরিদর্শক এসআই মনতাজ উদ্দিন। পুলিশ সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার রাত ১২টার সময় গোপন সংবাদ এর ভিত্তিতে শাহাজাদপুর থানার এস আই মনতাজ উদ্দিন এর নির্দেশনায় পুলিশের একটি ফোর্স বগুড়া নগরবাড়ি মহাসড়কে এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ থেকে (১৬)বস্তা অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে।জব্দকৃত গাড়িটিও আটক করা হয়। জব্দকৃত পিক আপ এর ড্রাইভার কাছ থেকে জানা যায় পাবনা ফরিদপুর এর ডেমরা থেকে জালগুলো বগুড়া নিয়ে যাওয়া হচ্ছিল। ওই জব্দকৃত ট্রাকে ৯৮ টি অবৈধ চায়না জাল পাওয়া যায়। এ জালের বাজার মূল্য আনুমানিক প্রায় দেড় লাখ টাকা। মৎস্য কর্মকর্তা ইলোরা পারভিন বলেন এ ধরনের অবৈধ জাল উৎপাদন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews