শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
রহনপুরে ডিএনসির অভিযানে কথিত সাংবাদিক সামিরুলের ভাই ৭৫ বোতল মাদকসহ আটক পলাশবাড়ীতে রাম মূর্তি স্থাপন ঘিরে বিতর্ক: সম্প্রীতি বজায় রেখে সহনশীলতার আহ্বান মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন: শায়েস্তাগঞ্জে দুই প্রতিষ্ঠানের জরিমানা ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট চট্টগ্রাম সিটির ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা রামগঞ্জে নির্যাতনের পর বিষপানে গৃহবধূর মৃত্যু, লাশ মর্গে রেখে পালালেন স্বামী সরকারি জমি দখলের মরিয়া চেষ্টা: এসিল্যান্ডের বাধাতেও ক্ষান্ত হচ্ছে না ভূমিদস্যুরা! জন্মদিন ও সাংবাদিকতার ২৮ বছর: আলোর পথযাত্রী বোরহান উদ্দিন ডালিম ভোলা জেলার ডিবি পুলিশের অভিযানেঃ-২০ (বিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ ০১ জন গ্রেফতার বিশ্বনাথে সিডস অফ সাদাকাহ এর ঘর পেলো তিনটি অসহায় পরিবার

মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন: শায়েস্তাগঞ্জে দুই প্রতিষ্ঠানের জরিমানা

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

জিয়াউর রহমান সাজন শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত র‌্যাব-৯ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জের একটি যৌথ আভিযানিক দল দাউদনগর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৩ ধারা লঙ্ঘনের দায়ে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ‘অনকুল ফার্মেসি’-এর মালিক অনকুল দাশকে ২০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও খাদ্যপণ্য প্রস্তুতের দায়ে ‘আল মাহিন সুইট মিট’-এর মালিক আলী হোসেনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠান থেকে মোট ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

র‌্যাব-৯-এর পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে ভেজালবিরোধী ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews