
রিপোর্ট , নাহিদা আক্তার লাকী
দশম শ্রেণির ছাত্রী আহত, তদন্তে পুলিশখুলনার রূপসা উপজেলার ওয়াপদা ভেড়িবাঁধ সড়কে মোটরসাইকেলে আসা হেলমেট পরা দুর্বৃত্তদের গুলিতে দশম শ্রেণির এক ছাত্রী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার, ৩ জুলাই সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ইতি নামের ওই ছাত্রী ওয়াপদা ভেড়িবাঁধ সড়ক এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এসময় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। তবে তাৎক্ষণিকভাবে তার শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি
হামলার কারণ এবং হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ এবং ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছেন।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
,
–