
আন্তর্জাতিক খবর পাকিস্তান ইসলামাবাদ প্রতিনিধি
ইসলামাবাদ: পাকিস্তানের সুপ্রিম কোর্টে দেশটির প্রধান বিচারপতির আমন্ত্রণে মুসলিম ওয়ার্ল্ড লীগের (MWL) মহাসচিব এবং মুসলিম স্কলার্স সংগঠনের চেয়ারম্যান শেখ ড. মোহাম্মদ আল-ইসা সৌজন্য সাক্ষাৎ করেছেন।সাক্ষাতে সুপ্রিম কোর্টের বিচারপতি, বিভিন্ন প্রদেশের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এবং আইনমন্ত্রী উপস্থিত ছিলেন।বৈঠকে ২০২৫ সালের ১৬ অক্টোবর সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির আমন্ত্রণে শেখ ড. মোহাম্মদ আল-ইসা প্রদত্ত ‘ধর্মাবলম্বীদের মধ্যে সম্প্রীতি’ শীর্ষক বক্তৃতার আলোচনার ধারাবাহিকতা বজায় রাখা হয়। বক্তৃতায় ন্যায়বিচার, দয়া এবং শান্তিপূর্ণ সহাবস্থান—এই তিনটি মূল বিষয়ের পাশাপাশি সংশ্লিষ্ট বুদ্ধিবৃত্তিক ও আইনগত বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।বৈঠক শেষে পাকিস্তানের প্রধান বিচারপতি শেখ ড. মোহাম্মদ আল-ইসার সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন।