রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতকানিয়া-বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি চট্টগ্রামে ২২ মামলার আসামি ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার ভোলা জেলার ডিবি পুলিশের অভিযানে র‌্যাব-৮, বরিশাল এর দুইটি পৃথক মাদক বিরোধী অভিযানে নলডাঙ্গায় প্রাথমিক বিদ্যালযের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ  সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে ৩০৬ বোতল ফেয়ার ডিল সিরাপ সহ ২ জন আটক চট্টগ্রামের চাঞ্চল্যকর শিশু ইরা হত্যা, ধর্ষক-খুনি বাবু শেখের মৃত্যুদণ্ড বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন হারানো বিজ্ঞপ্তি কন্টাক নাম্বার০১৭৩৯-৩৮৫৯৮৮ টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ

চট্টগ্রামে ২২ মামলার আসামি ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট ও আশপাশের এলাকায় বাসযাত্রীদের টার্গেট করে ছিনতাইকারী সংঘবদ্ধ চক্রের মূলহোতা মো. সাইফুল ইসলাম ওরফে বাদশা (৩৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ছোরা ও বিভিন্ন সময় ছিনতাই করা ১১টি স্মার্টফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে একটি মামলার বাদীর ছিনতাইকৃত মোবাইল ফোনও রয়েছে।

পুলিশ জানায়, গত ৬ জুলাই সকালে কোতোয়ালী থানা এলাকায় যাত্রীবেশে বাসে উঠে ছোরা দেখিয়ে এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেয় চক্রের সদস্যরা। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী থানায় দণ্ডবিধির ৩৯২ ধারায় মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রের সদস্যদের শনাক্ত করেন। পরে কোতোয়ালী থানার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ জুলাই বিকেলে চট্টগ্রামের পটিয়া এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা সাইফুল ইসলাম ওরফে বাদশাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি ছোরা ও ১১টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার সাইফুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র, মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে ২২টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য হিসেবে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশ জানায়, সহযোগীদের নিয়ে তিনি দীর্ঘদিন ধরে নগরীর নিউ মার্কেট, স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় আগত ব্যবসায়ী, পথচারী ও বাসযাত্রীদের টার্গেট করে ছিনতাই চালিয়ে আসছিলেন।

সিএমপি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান প্রাং জানান, চক্রের পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার সাইফুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews