শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
তারেক রহমান–গুতেরেস বৈঠক বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বারোপ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান তারেক রহমানের বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত উখিয়ায় মরদেহ উদ্ধার: কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্র সৈকত থেকে গত বুধবার একদিনে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মরদেহ উদ্ধার বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৪ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক ভোলা পৌরসভায় স্যানিটারি ইন্সপেক্টরের সনদ নিয়ে প্রশ্ন নিয়োগের শিক্ষাগত যোগ্যতা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি শোক সংবাদ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সেনাবাহিনী প্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সার্টিফিকেট ছাড়াই নিয়োগ হয়ে ২০ বছর ধরে চাকরির অভিযোগ ভোলা পৌরসভা ইপিআই স্বাস্থ্য শাখার স্বাস্থ্য সহকারী আনোয়ার হোসাইনের নিয়োগ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ তারেক রহমানের আহ্বানে উত্তর জয়নগর ইউনিয়ন ছাত্রদলের মানবিক উদ্যোগ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান তারেক রহমানের

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

নিউইয়র্ক প্রতিনিধি:

জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে ‘Existential Threats Posed by Sea-level Rise’ শীর্ষক উচ্চপর্যায়ের পূর্ণাঙ্গ বৈঠকে ভাষণ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুমে এ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলীয় ও দ্বীপরাষ্ট্রসহ জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য তৈরি হওয়া বহুমাত্রিক ও অস্তিত্বগত হুমকির বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ন্যায়সংগত জলবায়ু অর্থায়ন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তারেক রহমানের বক্তব্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা, নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর সম্ভাব্য প্রভাবের বিষয়টিও গুরুত্ব পায়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে আয়োজিত এ উচ্চপর্যায়ের বৈঠকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বাস্তবভিত্তিক সহায়তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews