শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চান মেম্বার প্রার্থী মোঃ সাবুল হাওলাদার কুমিল্লা সীমান্তে ২০০ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য ৭ লাখ টাকা সিলেট সীমান্তে ৪৮ বিজিবির বড় অভিযান: ৯৬ লক্ষ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল জব্দ সাতক্ষীরায় ৩৩ বিজিবির অভিযান: লক্ষাধিক টাকার মাদকসহ চোরাকারবারী আটক ভোলা-২ আসনে সংসদ সদস্য হাফেজ ইব্রাহিমের সমর্থনে চরপাতা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন সবুজ ঝালকাঠির কাঠালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু কুষ্টিয়ার কুমারখালীতে নৌকাবাইচ খেলাকে ঘিরে বিশাল মেলার আয়োজন কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ২৩ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল আটক গাইবান্ধায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে ডিবির বিশেষ অভিযানে গাঁজা ও মাদকদ্রব্যসহ দুই আসামি গ্রেপ্তার

গাইবান্ধায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

 

গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন গাইবান্ধার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) সোহানুর রহমান সোহাগ।

প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার সদস্যদের শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা, পোশাক-পরিচ্ছন্নতা ও প্যারেড দক্ষতা পর্যবেক্ষণ করেন। ভালো পারফরম্যান্সের জন্য কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। পরে তিনি জেলা পুলিশের যানবাহন শাখা পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় পুলিশ সদস্যদের ড্রেসরুলস মেনে চলা, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা, দায়িত্ব পালনে ক্ষিপ্রতা এবং সাধারণ মানুষের সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণের ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।

পরে পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন কল্যাণমূলক বিষয় ও প্রাতিষ্ঠানিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়। দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি সরকারি সম্পদের সঠিক রক্ষণাবেক্ষণ এবং নিজেদের ও পরিবারের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

সভা শেষে ভালো কাজের স্বীকৃতি হিসেবে ছয়জন পুলিশ সদস্যের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে একজন পুলিশ সদস্যকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

এরপর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আগস্ট ২০২৬ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও পুলিশি কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরীফ আল রাজীব পিপিএম, ডি.এম. হাসিবুল বেনজীর, বিদ্রোহ কুমার কুন্ডু, সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews