
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সীমান্তে মাদকবিরোধী অভিযানে ২০০ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীনস্থ মইনপুর বিওপি কর্তৃক পরিচালিত এক সফল অভিযানে এসব গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ টাকা।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধ এবং মাদকের বিস্তার রোধে বিজিবির এ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মাদকদ্রব্য তরুণ সমাজের ভবিষ্যৎ ও দেশের সামাজিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তাই মাদকমুক্ত সমাজ গড়তে সীমান্তে নজরদারি জোরদার, চোরাচালান প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
মাদকের বিষাক্ত ছোবল থেকে তরুণ প্রজন্ম ও প্রিয় মাতৃভূমিকে রক্ষায় বিজিবির নিরলস প্রচেষ্টা ও দেশপ্রেম প্রশংসার দাবিদার। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক চোরাচালান দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সচেতন মহলের।
মাদককে না বলুন, মাদকমুক্ত বাংলাদেশ গড়ুন।