শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি Eng. Waleed El-Khere ভারত-উজবেকিস্তান সম্পর্ক আরও জোরদারে বৈঠক, সংসদীয় সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্ব আজ তামিলনাড়ুতে দিল্লি পুলিশের গুলিতে নিহত তিন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান  নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ৫০০ লিটার অ্যাসিড জব্দ  জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়।

রাজাপুরে ইউএনওর নিজ হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে যুব দিবস পালিত

  • প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

গোলাম মোস্তফা সিকদার, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

 

ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যথাযথ মর্যাদায় ০১ নভেম্বর ২০২৪ ইং তারিখ রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় পালিত হয়েছে জাতীয় যুব দিবস।

 

“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা দেশেরন্যায় ঝালকাঠির রাজাপুরে দিবসটি পালিত হয়েছে। উক্ত দিবসে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব চন্দ্র মজুমদার এর সভাপতিত্বে ও বাংলাদেশ বেতার বরিশালের সংবাদ পাঠিকা হৈমন্তী ওজা শুক্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্ত রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা —, রাজাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি মাহামুদা খানম, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল, সাংবাদিক আলমগীর শরীফ, সাংবাদিক মনিরুজ্জামান রেজোয়ান, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান প্রধান সৈয়দ আল আমিন, সাইদুল ইসলাম আজাদ, ওবায়দুর রহমান, হেলেনা বেগম, বিটিভির কণ্ঠশিল্পী বাউল ছালমা, বড়ইয়া ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাকসুদা বেগম, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র জনতার সমন্বয়ক টি হায়দার সজিব ও সানজিদা আক্তার, উপজেলা ছাত্রশিবির সভাপতি–, আত্মকর্মী সাবিনা ইয়াসমিন ও সাবিনা আক্তার।

দিবসে উপজেলা সড়কে র‍্যালি, পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ, আলোচনা, ঋণ বিতরণ ও সনদ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। দিবসের পরিচ্ছন্নতা কার্যক্রমে দুই শতাধিক উপস্থিতির সাথে ইউএনও রাহুল চন্দ নিজ হাতে করে পরিচ্ছন্নতা কার্যের সহযোগিতা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews