রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
র‍্যাব ৯ এর অভিযানে হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রতিবেশীদের সাথে বিরােধের জেরে ‘জীবন মিয়া হত্যা মামলার ০৯ জন আসামি গ্রেফতার রামগঞ্জে ফরিদ ভূঁইয়া একাডেমির ছাত্রবাসে শিক্ষার্থীর  মৃত্যুর ঘটনায় হত্যা মামলা ষাটনল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বশির আহমেদ লিটনের গণসংযোগ শ্রীরাম চন্দ্রের প্রতি অবমাননা ও মন্দির গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন ফলতা কান্ডে ডায়মন্ড হারবার জেলা পুলিশের জালে পুস্পা জাহাঙ্গীর স্ত্রী রেজিনা বিবি  প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার  

শার্শায় ট্রাকের চাপায় শ্রমিক নিহত 

  • প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের শার্শায় ট্রাকের চাপায় কামাল হোসেন (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে যশোর- বেনাপোল মহাসড়কের শার্শা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটনা ঘটে।

 

নিহত কামাল হোসেন বেনাপোল শিকড়ী গ্রামের আব্দুল সালামের ছেলে।সে শার্শার আফিল জুট এ্যান্ড উইভিং মিলস এ কর্মরত ছিলেন।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো স্ত্রীকে নিয়ে মিলের কাজ সেরে বাড়ি ফিরছিলেন শার্শায় আফিল জুটমিলের কর্মচারী কামাল হোসেন। মিল গেটের সামনে সাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় বেনাপোল থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির ট্রাক তাঁকে চাপা দেয়। খবর পেয়ে নাভারন হাইওয়ে পুলিশ ও শার্শা থানা-পুলিশ ঘটনাস্থল এসে তাঁকে উদ্ধার করে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় সেখানকার কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজামান রোকন বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দসহ চালককে আটকের চেষ্টা চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews