রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
র‍্যাব ৯ এর অভিযানে হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রতিবেশীদের সাথে বিরােধের জেরে ‘জীবন মিয়া হত্যা মামলার ০৯ জন আসামি গ্রেফতার রামগঞ্জে ফরিদ ভূঁইয়া একাডেমির ছাত্রবাসে শিক্ষার্থীর  মৃত্যুর ঘটনায় হত্যা মামলা ষাটনল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বশির আহমেদ লিটনের গণসংযোগ শ্রীরাম চন্দ্রের প্রতি অবমাননা ও মন্দির গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন ফলতা কান্ডে ডায়মন্ড হারবার জেলা পুলিশের জালে পুস্পা জাহাঙ্গীর স্ত্রী রেজিনা বিবি  প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার  

বগুড়ার এমপির এপিএস ও সাবেক চেয়ারম্যান গাইবান্ধায় জনতার হাতে আটক 

  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নান শির্পী এমপির সহকারী একান্ত সচিব (এপিএস) ও সাবেক ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন কে গাইবান্ধার বালাসী ঘাট এলাকায় আটক করে স্থানীয় উৎসুক ছাত্র জনতা। আজ শুক্রবার রাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় স্থানীয় ছাত্র জনতা তাঁকে আটক করে। পরে তাকে চড় থাপড় দিয়ে সদর থানা পুলিশের নিকট সোর্পদ করে।

 

আসীম কুমার জৈন নতুন বগুড়া ১ সোনাতলা সারিয়াকান্দি আসনের সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী এমপির রাজনৈতিক ভাবে কাছের মানুষ অন্যতম সহযোগী এবং সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা ও বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগসহ পাঁচ মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। ছাত্র হত্যা ও বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগসহ পাঁচ মামলার পলাতক আসামি। বগুড়া পুলিশ গ্রেফতার জন্য ব্যাপক তৎপরতা চালিয়ে ছিল। অবশেষে স্থানীয় ছাত্র জনতা গাইবান্ধা জেলার বালাসী ঘাটে আটক করে সদর থানার পুলিশের নিকট সোর্পদ করলে পুলিশ অসীম কুমার জৈন নতুনকে গ্রেফতার করে।

 

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, আটককৃত অসীম কুমার জৈন নতুন তিনি বর্তমানে সদর থানায় আছেন। বগুড়া থেকে পুলিশ রওনা দিয়েছে। তারা এলে আসামিকে তাদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews