শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি Eng. Waleed El-Khere ভারত-উজবেকিস্তান সম্পর্ক আরও জোরদারে বৈঠক, সংসদীয় সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্ব আজ তামিলনাড়ুতে দিল্লি পুলিশের গুলিতে নিহত তিন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান  নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ৫০০ লিটার অ্যাসিড জব্দ  জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়।

শ্রীপুরে, পরকীয়ার জেরে স্ত্রীসহ প্রেমিক’কে হত্যা করে স্বামী পলাতক

  • প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

হাজ্বীঃআসাদুজ্জামান স্টাফ রিপোর্টার

 

গাজীপুরের শ্রীপুরে পৌর ৭নং ওয়ার্ড চন্নাপাড়া এলাকায় পরকীয়া জেরে স্ত্রীসহ প্রেমিককে হত্যা করে স্বামী পলাতক, ঘটনাস্থলেই নিহত হয়েছেন আশরাফুল ইসলাম বিশ্বাস (৩৬) নামের পরকীয়া’র প্রেমিক। এসময় মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান স্ত্রী তাসলিমা (২৭)।

(৪’ই নভেম্বর ২০২৪) সোমবার, সকাল আনুমানিক ১১:ঘটিকার সময় শ্রীপুর পৌর ৭নং ওয়ার্ড কেওয়া চন্নাপাড়া এলাকার আজিজুল মিস্ত্রি’র বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম বিশ্বাস (৩৬) দিনাজপুর জেলার হাকিমপুর ফরিদপুর উপজেলার গ্রামের আব্দুল ওয়াহাব বিশ্বাসের ছেলে। তিনি চন্নাপাড়া এলাকায় জনৈক মোস্তফার নিকট থেকে একটি ভবন ভাড়া নিয়ে এস এস ফ্যাশন নামে একটি কারখানা পরিচালনা করতেন।

নিহত তাসলিমা খাতুন (২৭) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আজিজুল হকের স্ত্রী।

অভিযুক্ত আজিজুল হক (৩১) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। তিনি শ্রীপুর পৌর ৭নং ওয়ার্ড কেওয়া চন্নাপাড়া গ্রামে জমি কিনে বাড়ি করে বসবাস করছেন।

এ ঘটনার পর থেকেই আজিজুল পলাতক রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের ত্রিশাল থেকে এসে ১৫ বছর ধরে শ্রীপুরের চন্নাপাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকতেন আজিজুল। তিনি ৩ বছর আগে ওই স্থানেই জমি কিনে বাড়ি করে দুই সন্তান সহ স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন। তার স্ত্রী এস এস ফ্যাশন নামক কারখানায় চাকরি করতো।

চাকরির সুবাদে কারখানা মালিক আশরাফুল ইসলাম বিশ্বাসের সাথে তাসলিমা’র পরিচয় হয়, মাঝে মধ্যেই দুজনের মধ্যে যোগাযোগের বিষয়টি স্বামী’র কাছে সন্দেহ হলে স্ত্রীকে চোখে চোখে রাখেন আজিজুল। (৪’ই নভেম্বর ২০২৪) সোমবার সকাল সাড়ে ১০:টার দিকে নিজ ঘরে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে দুজনকেই এলোপাথাড়ি কুপিয়েছেন তিনি।

এ সময় পরকীয়া’র প্রেমিক আশরাফুল ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আজিজুলের স্ত্রী তাসলিমা আক্তার’কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানোর সময় রাস্তায় তার মৃত্যু হয়।

শ্রীপুর মডেল থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল  বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আশরাফুল ইসলাম নামের একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাসলিমাকে হাসপাতালে নেওয়া’র পথে তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে স্বামী আজিজুল হক পলাতক রয়েছে। তদন্তের পর এ ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews