1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ সিরাজগঞ্জের শাহাজাদপুরে তিন দিন ব‍্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু আখাউড়ায় মাদকবিরোধী অভিযান, চারজনের কারাদণ্ড অতি দ্রুত টেকনাফ উপজেলা অফিস উদ্বোধন করা হবে, বোরহানউদ্দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রতিবন্ধী যুবকের সর্বস্ব পুড়ে ছাই চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর’ চট্টগ্রামে নারীদের সুরক্ষায় সিএমপি’র ‘সাইবার সাপোর্ট ডেস্ক’ পরিকল্পনা পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন ভোলা জেলার পুলিশ সুপার মহোদয় সাংবাদিকদের অধিকার নিশ্চিতের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযান: ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক ১

গাইবান্ধায় সাঁওতাল হত্যা দিবসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে

শিরীন আক্তার গাইবান্ধা জেলা প্রতিনিধি

গত ২০১৬ সালের ৬ নভেম্বর সাঁওতাল পল্লীতে তিন সাঁওতাল হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর, নির্যাতনে জড়িত আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর বুধবার দুপুরে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) চত্বরে সাঁওতাল হত্যা দিবসে উপলক্ষে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মিনহাজুল হক চৌধুরী, এ্যাড. রফিক আহমেদ সিরাজী, এলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, ওয়াজিউর রহমান রাফেল, এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জয়নাল আবেদীন মুকুল, বিচিত্রা তির্কি, বিমল খালকো, গোলাম রব্বানী মুসা, প্রিসিলা মুরমুু, সুফল হেমব্রম, থমাস হেমব্রম, মাথিয়াস মারডি, বৃটিশ সরেন, তৃষ্ণা মুরমুসহ অন্যান্যরা।

 

এ সমাবেশে বক্তারা বলেন, বিগত নয় বছরেও গাইবান্ধার তিন সাঁওতাল হত্যার বিচার হয়নি, বাস্তবায়িত হয়নি কোনো আশার বানী । নির্যাতনের শিকার আদিবাসী সাঁওতালরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। গত ২০১৬ সালের ৬ নভেম্বরের ঘটনার করুণ কাহিনী উল্লেখ করে বক্তারা বলেন, আহতরা উপযুক্ত চিকিৎসার অভাবে কেউ পঙ্গু, কেউ শরীরে গুলির ¯প্রিন্টার নিয়ে অসহ্য যন্ত্রণায় কর্মক্ষমতা হারিয়ে জীবন অতিবাহিত করছেন। ঘটনার পর সরকারের পক্ষ থেকে নানা আশ্বাসের বাণী শোনালেও তার কোনোটিই আজও বাস্তবায়ন হয়নি। সমাবেশে সাঁওতাল হত্যার বিচার, আসামিদের গ্রেপ্তার, বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগের কারণে ক্ষতিগ্রস্ত সাঁওতালদের ক্ষতিপূরণ ও সাঁওতালদের রক্তভেজা তিন ফসলি জমিতে ইপিজেড নির্মাণ বন্ধের দাবি জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট