1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাঁশখালীতে মাকে গলা কেটে খুন করার অভিযোগে ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার সাংবাদিকদের মিলনমেলা উপলক্ষে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রস্তুতি সভা সম্পন্ন চট্টগ্রাম নগরীতেই চোলাই মদের কারখানা, পুলিশের হানা, গ্রেপ্তার ৬ বাগেরহাট-২: ব্যালট-রেজাল্ট হেফাজতে নিতে ইসিকে হাইকোর্টের নির্দেশ গোদাগাড়ীতে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার  আখাউড়ায় নির্বাচনী ইশতেহার  বাস্তবায়নে উঠান বৈঠক ত্রিশালে ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তার ভূঁয়া কাগজে বন্দর থেকে বের করা কন্টেইনার উদ্ধার, জড়িতদের ধরতে তদন্ত কমিটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হাসান মো. শওকত আলী কসবায় সাড়ে তিনকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বাঁশখালীতে মাকে গলা কেটে খুন করার অভিযোগে ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি ছেলে মো. কাশেম (২৮) ও তার স্ত্রী নারগিছ আক্তারকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।২ এপ্রিল(বৃহস্পতিবার) র‌্যাব-৭-এর মিডিয়া শাখার সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, বুধবার বিকেলে কক্সবাজার জেলার চকরিয়া থানার লক্ষ্যারচর ইউনিয়ন এলাকায় র‌্যাব-৭ চট্টগ্রাম ও র‌্যাব-১৫ কক্সবাজারের যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে গ্রেপ্তার এড়াতে তারা চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।র‌্যাব সূত্রে জানা যায়, নিহত রেহেনা বেগম (৬২) বাঁশখালী উপজেলার পূর্ব বৈলছড়ি গ্রামের বাসিন্দা। তার বড় ছেলে বেলাল প্রবাসে থাকেন। ছোট ছেলে কাশেম ও পুত্রবধূ নারগিছ আক্তারের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন তিনি।প্রবাসী ছেলে মায়ের চিকিৎসার জন্য নিয়মিত টাকা পাঠালেও কাশেম সেই টাকা নিজেই ব্যবহার করতেন। এ বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মা, ছেলে ও পুত্রবধূর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল।গত বছরের ৫ জুন রাত ১০টা থেকে ৬ জুন ভোরের মধ্যে কোনো এক সময় কাশেম ও তার স্ত্রী যোগসাজশে ধারালো দা দিয়ে রেহেনা বেগমের গলা কেটে হত্যা করে বলে জানায় র‌্যাব। হত্যার পর রক্তাক্ত কাপড়চোপড় ঘরের এক কোণে লুকিয়ে রাখা হয়।পরে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ও স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের বড় ভাই মো. মুক্তার আহমদ বাদী হয়ে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট