1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
আজ সোনারপুর এলাকায় অভিষেক কে লক্ষ্য করে জুতা ও ডিম ছুড়লো জনতা  অসহায় মানুষের মুখে হাসি ফোটালেন হাজী ফরিদ উদ্দিন চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ কান্ডে উত্তাল পরিস্থিতি, মামলা দায়ের চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত নেত্রকোণা বারহাট্রায় ৭ বছরের শিশুকে হাত পা বেঁধে ধর্ষণের চেষ্টা সুরের ভুবনে ২১ বছরের পথচলা: মৌলিক গানে নতুন অধ্যায় লিখছেন রিয়া বড়ুয়া মগরাহাট পশ্চিমে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার তৃনমূল কংগ্রেসের নেতা জয়ন্ত মাইতি  শেকড়ের টানে কিশোরপুরে ঈদ পুনর্মিলনী ও শর্টপিস ক্রিকেটে উৎসবের জোয়ার সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের দর্পণ। সত্য উদঘাটন, দুর্নীতি প্রতিরোধ সাংবাদিকের কাজ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত 

সাংবাদিকদের মিলনমেলা উপলক্ষে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রস্তুতি সভা সম্পন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

✍️ বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম

কক্সবাজারের টেকনাফে সাংবাদিকদের মিলনমেলা উপলক্ষে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হোসাইন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফরহাদ রহমান এবং সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ।ষসভা শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দপ্তর সম্পাদক মোঃ শফিক। পরে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি নুরুল হোসাইন।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন টিপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি শামশুল আলম শারেক।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল, কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন, টেকনাফ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ কলিম এবং প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ।এছাড়াও বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফতাব হোসেন আশিক, অর্থ সম্পাদক মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক মোঃ শফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলতান আহমদ এবং ধর্ম বিষয়ক সম্পাদক সাব্বির আহমদ।সভায় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সম্পাদক রহমত উল্লাহসহ সদস্য কামরুল ইসলাম, আনোয়ার কামাল, খোরশেদ আলম, মোঃ হোসাইন, সালা উদ্দিন ও রাসেল মির্জা।সভায় স্বাগত বক্তব্যে সভাপতি নুরুল হোসাইন বলেন, ২০২৩ সালের ২ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরীর স্বাক্ষরে প্রেসক্লাবের কার্যকরী পরিষদ অনুমোদিত হয়। তবে কিছু সদস্যের দীর্ঘ অনুপস্থিতি ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এ অবস্থায় সংগঠনের গতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্টদের অব্যাহতি দিয়ে নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করে কার্যকরী পরিষদ পুনর্গঠন করা হয়েছে।তিনি আরও বলেন, একটি কুচক্রী মহল প্রেসক্লাবের কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করলেও তা সফল হয়নি এবং ভবিষ্যতেও কোনো ষড়যন্ত্র সফল হবে না।ব্যক্তিগত জীবনের প্রতিকূলতার কথা উল্লেখ করে তিনি জানান, গত ৫ আগস্ট তার নিজ বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয় এবং পরবর্তীতে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে এক মাস ১২ দিন কারাভোগ করতে হয়েছে। এ ঘটনায় তিনি সাংবাদিক সমাজের কাছে ন্যায়বিচারের দাবি জানান।প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন টিপু বলেন, “সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে কাজ করা প্রতিটি সাংবাদিকের দায়িত্ব।” তিনি আরও বলেন, গুজব ও অপপ্রচার রোধে দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই। তাই তথ্য যাচাই করে সঠিক সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।তিনি নতুন প্রজন্মের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা বজায় রাখা এবং পেশার প্রতি আন্তরিক থাকার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তারা প্রেসক্লাবের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।সভা শেষে আগামী ১১ এপ্রিল সাংবাদিকদের মিলনমেলা আয়োজনের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে নব-নিযুক্ত প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু ও সিনিয়র সহ-সভাপতি শামশুল আলম শারেককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরিশেষে সভাপতি নুরুল হোসাইন সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শেষ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট