সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গোদাগাড়ীতে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর অভিযানে গোদাগাড়ী উপজেলা থেকে ককটেল তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, প্রতিষ্ঠার পর থেকেই বাহিনীটি দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, মাদক, অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‌্যাব-৫ গত ৩১ মার্চ ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।সেদিন রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিজয়নগর এলাকায় র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান চালায়। এ সময় একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভেতরে স্বচ্ছ পলিথিনে রাখা বিস্ফোরক সদৃশ পদার্থ (গান পাউডার) এবং একটি লাল শপিং ব্যাগের ভেতরে কাঁচের গুঁড়া পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি করে ১২ কেজি ৫৮০ গ্রাম গান পাউডার এবং ২ কেজি ১৪০ গ্রাম কাঁচের গুঁড়া উদ্ধার করা হয়। পরে বিধি মোতাবেক আলামতগুলো জব্দ করা হয়।র‌্যাব জানায়, উদ্ধারকৃত এসব আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews