1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
আজ সোনারপুর এলাকায় অভিষেক কে লক্ষ্য করে জুতা ও ডিম ছুড়লো জনতা  অসহায় মানুষের মুখে হাসি ফোটালেন হাজী ফরিদ উদ্দিন চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ কান্ডে উত্তাল পরিস্থিতি, মামলা দায়ের চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত নেত্রকোণা বারহাট্রায় ৭ বছরের শিশুকে হাত পা বেঁধে ধর্ষণের চেষ্টা সুরের ভুবনে ২১ বছরের পথচলা: মৌলিক গানে নতুন অধ্যায় লিখছেন রিয়া বড়ুয়া মগরাহাট পশ্চিমে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার তৃনমূল কংগ্রেসের নেতা জয়ন্ত মাইতি  শেকড়ের টানে কিশোরপুরে ঈদ পুনর্মিলনী ও শর্টপিস ক্রিকেটে উৎসবের জোয়ার সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের দর্পণ। সত্য উদঘাটন, দুর্নীতি প্রতিরোধ সাংবাদিকের কাজ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত 

আখাউড়ায় নির্বাচনী ইশতেহার  বাস্তবায়নে উঠান বৈঠক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকার কর্মসূচি প্রচার কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক উঠান বৈঠক বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে ‘ফ্যামিলি কার্ড’ সহ সরকারের গৃহিত বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়।

জেলা তথ্য অফিস, ব্রাহ্মণবাড়িয়ার ব্যবস্থাপনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া।

এ সময় জানানো হয়, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার ফ্যামিলি কার্ডের পাইলটিং কর্মসূচীর জন্য মোট বাজেট ৩৪ কোটি পাঁচ লাখ টাকা। ১ম পর্যায়ে ১৪ টি উপজেলার ১৫ টি ওয়ার্ডে বিতরণ করা হয়। ২০২৫-২৬ অর্থ বছরে মোট ৪০ হাজার পরিবারের প্রধান নারীর নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। পাইলটিং লক্ষ্যমাত্রা দুই লাখ পরিবার। পর্যাক্রমে চার কোটি দরিদ্র পরিবার এই কার্ড পাবে। এই ফ্যামিটি কার্ডটি পাবে যারা অতি দরিদ্র ও ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত পরিবার। এই কার্ডটি পাবে না সরকারি চাকরিজীবী, পেনশনভোগী, বাণিজ্যিক লাইসেন্স বা বড় প্রতিষ্ঠান থাকলে, বিলাসবহুল গাড়ি, এসি থাকলে, পাঁচ লাখ টাকার সঞ্চয়পত্র থাকলে। নির্বাচিত পরিবার মাসিক নুন্যতম তার মোবাইল ওয়ালেটে নগদ আড়াই হাজার টাকা পাবে। পর্যায়ক্রমে এই কার্ডের মাধ্যমে আরও পাওয়া যাবে সাশ্রয়ী খাদ্য সহায়তা, শিক্ষা উপবৃত্তি ও কৃষি ভুর্তকি। ২০৩০ সালের মধ্যে এদেশের প্রতিটি নাগরিকের জন্য একটি ‘সর্বজনীন সোশ্যাল আইডি কার্ড’ হিসেবে রূপান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট