1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
আজ সোনারপুর এলাকায় অভিষেক কে লক্ষ্য করে জুতা ও ডিম ছুড়লো জনতা  অসহায় মানুষের মুখে হাসি ফোটালেন হাজী ফরিদ উদ্দিন চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ কান্ডে উত্তাল পরিস্থিতি, মামলা দায়ের চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত নেত্রকোণা বারহাট্রায় ৭ বছরের শিশুকে হাত পা বেঁধে ধর্ষণের চেষ্টা সুরের ভুবনে ২১ বছরের পথচলা: মৌলিক গানে নতুন অধ্যায় লিখছেন রিয়া বড়ুয়া মগরাহাট পশ্চিমে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার তৃনমূল কংগ্রেসের নেতা জয়ন্ত মাইতি  শেকড়ের টানে কিশোরপুরে ঈদ পুনর্মিলনী ও শর্টপিস ক্রিকেটে উৎসবের জোয়ার সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের দর্পণ। সত্য উদঘাটন, দুর্নীতি প্রতিরোধ সাংবাদিকের কাজ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হাসান মো. শওকত আলী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

দায়িত্ব গ্রহণ করেই জনবান্ধব পুলিশিংয়ে জিরো টলারেন্সের বার্তা ঘোষনা করলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাসান মো. শওকত আলী। বুধবার (১ এপ্রিল ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের সময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবনিযুক্ত কমিশনারকে বরণ করে নেন। পরে তিনি সদ্য বিদায়ী সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম-এর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর লালদিঘীস্থ সিএমপি সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভায় মিলিত হন নতুন কমিশনার। সভায় তিনি কর্মকর্তাদের ন্যায়নিষ্ঠা ও সততার সঙ্গে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার নির্দেশনা দেন। একই সঙ্গে নগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী (বিপিএম), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ (পিপিএম)সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নবনিযুক্ত সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও র‍্যাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া, হাইতি ও মালিতে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
সিএমপিতে যোগদানের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিআইজি (লজিস্টিক) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট