1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
আখাউড়ায় আড়াই কোটি টাকার শাড়ি জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় সাতজনের হাম সনাক্ত,  টিকাদান কর্মসূচি উদ্বোধন ইছাপুর ইউনিয়নে মাদক বিরোধী মানব বন্ধন অনুষ্ঠিত  ‎মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রতিবাদ ও ব্যাখ্যা চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ২৭ হাজার টন ডিজেলবাহী ৯বম জাহাজ  বাঁশখালীতে মাকে গলা কেটে খুন করার অভিযোগে ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার সাংবাদিকদের মিলনমেলা উপলক্ষে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রস্তুতি সভা সম্পন্ন চট্টগ্রাম নগরীতেই চোলাই মদের কারখানা, পুলিশের হানা, গ্রেপ্তার ৬ বাগেরহাট-২: ব্যালট-রেজাল্ট হেফাজতে নিতে ইসিকে হাইকোর্টের নির্দেশ গোদাগাড়ীতে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার 

আখাউড়ায় আড়াই কোটি টাকার শাড়ি জব্দ

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজিবি’র অভিযানে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ হয়েছে। শনিবার বিকেলে পৌর এলাকার দেবগ্রামের একটি বাড়ি থেকে এসব শাড়ি জব্দ কর হয়। রবিবার দুপুরে বিজিবি- ৬০ ব্যাটালিয়নের সুলতানপুরস্থ প্রধান কার্যালয়ে হওয়া সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানের সময় ভারতীয় উন্নতমানের দুই হাজার ৭১৬ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এসব শাড়ির মূল্য দুই কোটি ৫৯ লাখ ৭৭ হাজার টাকা। একটি পরিত্যক্ত ঘর থেকে এসব শাড়ি জব্দ করা হয়। তবে এ সময় কাউকে পাওয়া যায়নি। জব্দ করা শাড়ি কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরো জানা, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট