1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
কাঁচামালের সংকটে ২৫ দিন বন্ধ থাকতে পারে দেশের একমাত্র তেল শোধনাগার ট্রেন থেকে ৫৪ লাখ টাকার শাড়ি জব্দ চট্টগ্রাম বন্দরে এলএনজি-এলপিজি ও গ্যাস অয়েলসহ আরো ৪ জ্বালানিবাহী জাহাজ পলাশবাড়ীতে “আযান” হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর উদ্বোধন করেন সহকারী কমিশনার আল ইয়াসা রহমান আখাউড়ায় আড়াই কোটি টাকার শাড়ি জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় সাতজনের হাম সনাক্ত,  টিকাদান কর্মসূচি উদ্বোধন ইছাপুর ইউনিয়নে মাদক বিরোধী মানব বন্ধন অনুষ্ঠিত  ‎মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রতিবাদ ও ব্যাখ্যা চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ২৭ হাজার টন ডিজেলবাহী ৯বম জাহাজ  বাঁশখালীতে মাকে গলা কেটে খুন করার অভিযোগে ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে এলএনজি-এলপিজি ও গ্যাস অয়েলসহ আরো ৪ জ্বালানিবাহী জাহাজ

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতার মধ্যেই দেশের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে। এলএনজি, এলপিজি ও গ্যাস অয়েল নিয়ে চারটি জ্বালানিবাহী জাহাজ বর্তমানে চট্টগ্রাম বন্দরে অবস্থান করছে।সোমবার (৬ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।বন্দর সূত্রে জানা গেছে, ভারত, মালয়েশিয়া, নাইজেরিয়া ও চীন থেকে এসব জ্বালানি পণ্য নিয়ে জাহাজগুলো গত কয়েক দিনে চট্টগ্রাম বন্দরে নোঙর করে।এর মধ্যে এলপিজিবাহী ‘গ্যাস চ্যালেঞ্জার’ গত ৩১ মার্চ বন্দরে এসে বর্তমানে ভাটিয়ারী এলাকায় অবস্থান করছে। মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে আসা ‘শান গ্যাং ফা শিয়ান’ জাহাজটি রয়েছে ডিওজে-৬ জেটিতে।এছাড়া নাইজেরিয়া থেকে এলএনজি বহনকারী ‘কুল ভয়েজার’ এবং চীন থেকে এলপিজি নিয়ে আসা ‘গ্যাস জার্নি’ গত ৫ এপ্রিল বন্দরে ভিড়েছে।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা জানান, বর্তমানে বন্দরে চারটি জ্বালানিবাহী জাহাজ অবস্থান করছে এবং দ্রুত সময়ের মধ্যে এসব জাহাজ থেকে জ্বালানি খালাসের কাজ সম্পন্ন করা হবে।তিনি আরও বলেন, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বিদ্যুৎ উৎপাদন সচল রাখতেই এসব জ্বালানি দ্রুত খালাসে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই পণ্য খালাস শেষ হবে বলে আশা করা হচ্ছে।সংশ্লিষ্টরা মনে করছেন, এসব জ্বালানি পণ্য খালাস সম্পন্ন হলে দেশের চলমান জ্বালানি সংকট কিছুটা কমবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট