1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার,  চট্টগ্রামে ফ্লাইওভারে বেপরোয়া গতির প্রাইভেট কার দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত ডোর–টু–ডোর বর্জ্য সংগ্রহে তৃতীয় পক্ষকে টাকা না দেওয়ার নির্দেশ চসিক মেয়রের বিশ্বম্ভরপুরে ২৪১ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি আটক চট্টগ্রামের কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, চকবাজারে মলম পার্টির সদস্য আটক বাঁশখালীতে পাহাড় কাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান, ডাম্পার ট্রাক জব্দ যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বঠে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশের হোয়াইক্যং ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি গঠন শাল্লায় বাইক ছিনতাইয়ে গ্রেফতার পলাশবাড়ীতে পাম্পে পেট্রোল নিতে গিয়ে ছুরিকাঘাতে আহত ৩

পলাশবাড়ীতে পাম্পে পেট্রোল নিতে গিয়ে ছুরিকাঘাতে আহত ৩

  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ মোছাঃ লাবুনী আক্তার

পলাশবাড়ী ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে লাইনে দাঁড়ানো নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে কাওসার, জাহিদ ও সিহাব নামে তিন যুবক আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত রেজওয়ানকে (২৭) ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশরেজওয়ান পলাশবাড়ী পৌরশহরেরর মহেশপুর গ্রামের আজাহারের ছেলে। ৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুর পৌনে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে পাম্পটিতে শৃঙ্খলার সঙ্গে পেট্রোল নিচ্ছিলেন বাইকাররা। দুপুর পৌনে ১২ টার দিকে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে রেজওয়ানের সাথে কথা কাটাকাটি হয় কয়েকজন যুবকের । একপর্যায়ে রেজওয়ান ছুরি বের করে আঘাত করলে কাওসার (২৫) ও জাহিদ (২৩) ও সিহাব (২২) আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করান। এর মধ্যে সিহাবের অবস্থার আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নিউপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আমরা সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রে এনেছি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট