1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার,  চট্টগ্রামে ফ্লাইওভারে বেপরোয়া গতির প্রাইভেট কার দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত ডোর–টু–ডোর বর্জ্য সংগ্রহে তৃতীয় পক্ষকে টাকা না দেওয়ার নির্দেশ চসিক মেয়রের বিশ্বম্ভরপুরে ২৪১ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি আটক চট্টগ্রামের কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, চকবাজারে মলম পার্টির সদস্য আটক বাঁশখালীতে পাহাড় কাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান, ডাম্পার ট্রাক জব্দ যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বঠে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশের হোয়াইক্যং ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি গঠন শাল্লায় বাইক ছিনতাইয়ে গ্রেফতার পলাশবাড়ীতে পাম্পে পেট্রোল নিতে গিয়ে ছুরিকাঘাতে আহত ৩

বাঁশখালীতে পাহাড় কাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান, ডাম্পার ট্রাক জব্দ

  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড় কেটে মাটি বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে একটি ডাম্পার ট্রাক জব্দ করেছে। একই সঙ্গে পাহাড় কাটায় ব্যবহৃত একটি এক্সক্যাভেটর বিকল করে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে জেলা এনএসআই চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে উপজেলার সাধনপুর ইউনিয়নের লটমনি এলাকায় গড়ে ওঠা জেবিএম ও এএসসি নামের দুটি ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানি আকন।অভিযানের সময় ঘটনাস্থলে পাহাড় কাটার একাধিক আলামত পাওয়া গেলেও জড়িত কাউকে পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে থাকা একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয় এবং পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর বিকল করে দেওয়া হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকন বলেন, “ঘটনাস্থলে বেশ কয়েকটি পাহাড় কাটার স্পষ্ট আলামত পাওয়া গেছে। পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।অভিযানকালে জেলা এনএসআই চট্টগ্রামের কর্মকর্তা আনোয়ার হোসেন এবং বাঁশখালী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনা কালে উপজেলা সহকারী প্রশাসন(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর সানি ়়আকন পাহাড় কাটা সহ জমির টপ সয়েল কাটা এবং মাদক, জুয়া, ইভটিজিং সহ সামাজিক যেকোন অপরাধের বিরোদ্ধে সাধারন জনগণের সচেতনতা কামনা করে বলেন, যেকোন সামাজিক অপরাধ নাগরিকদের দৃষ্ঠিগোচর হওয়ার সাথে সাথে প্রশাসনকে অবহিত করা উচিত। জনগনের সচেতনতা ও সহযোগিতা ছাড়া সামাজিক অপরাধ কমিয়ে ়আনা দুরহ ব্যাপার।বিশেষজ্ঞদের মতে, অবৈধভাবে পাহাড় কাটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এতে পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় এবং বর্ষা মৌসুমে ভূমিধসের ঝুঁকি বেড়ে যায়। পাশাপাশি পাহাড়ি বনাঞ্চল ধ্বংস হওয়ায় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে এবং স্থানীয় পরিবেশে বিরূপ প্রভাব পড়ে।এছাড়া পাহাড় কেটে মাটি সরিয়ে নেওয়ার ফলে আশপাশের বসতি ও সড়ক অবকাঠামো ঝুঁকির মুখে পড়ে এবং বৃষ্টিপাতের সময় আকস্মিক বন্যা ও ভূমিধসের সম্ভাবনাও বাড়ে। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অপরাধ বন্ধে নিয়মিত অভিযান চালানোর কথা জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট