1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার,  চট্টগ্রামে ফ্লাইওভারে বেপরোয়া গতির প্রাইভেট কার দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত ডোর–টু–ডোর বর্জ্য সংগ্রহে তৃতীয় পক্ষকে টাকা না দেওয়ার নির্দেশ চসিক মেয়রের বিশ্বম্ভরপুরে ২৪১ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি আটক চট্টগ্রামের কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, চকবাজারে মলম পার্টির সদস্য আটক বাঁশখালীতে পাহাড় কাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান, ডাম্পার ট্রাক জব্দ যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বঠে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশের হোয়াইক্যং ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি গঠন শাল্লায় বাইক ছিনতাইয়ে গ্রেফতার পলাশবাড়ীতে পাম্পে পেট্রোল নিতে গিয়ে ছুরিকাঘাতে আহত ৩

বিশ্বম্ভরপুরে ২৪১ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মো আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ র‍্যাপিড এ্যাকশন

ব্যাটালিয়ন (র‍্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছেএছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন মথুরকান্দি বাজারে অবস্থানকালে গত ০৯/০৪/২০২৬ তারিখ রাত সাড়ে ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন সলুকাবাদ এলাকার একটি বসতবাড়ির সামনে কাঁচা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেউক্ত সংবাদ পেয়ে র‍্যাবের আভিযানিক দলটি আনুমানিক রাত সাড়ে ৯ টায় ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায় যে, তার হেফাজতে মাদকদ্রব্য বিদেশী মদ রয়েছে। পরবর্তীতে তার হেফাজতে থাকা ০২টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২৪১ বোতল বিদেশী মদসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি- মোঃ কাউছার (২০), পিতা- মোঃ চাঁন মিয়া, সাং- দুধপুর, থানা- বিশ্বম্ভরপুর, জেলা- সুনামগঞ্জ।গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য বিদেশী মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিল।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪; এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট